বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণ পিটুনি। বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিলের আজ , আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে আজ। ৮১ তম বার্ষিক মাহফিল আগামী বছর ৪,৫ ও ৬ ই ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখে অনুস্ঠিত হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এক হই। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না। মুসল্লীদের পদচারনায় মুখরিত হাজী শরীয়াতুল্লাহ (রহ.)এর জন্মভুমি বাহাদুরপুর ময়দান শিবচরে হাজী শরীয়াতুল্লাহ রহ.এর আস্তানা বাহাদুরপুর ময়দানে ৮০তম বার্ষিক মাহফিল শুরু শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে পিকাপ গাড়ির পিছনে গাড়ির ধাক্কায় দুই জন নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক শ্রমিক সমাবেশ উপলক্ষে শিবচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসার উপজেলায় চা দোকানির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, শিবচরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি করার সময় গ্রেফতার-২ শিবচরে গৃহবধূর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

রাজৈরে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১০.২২ পিএম
  • ৪৪০ Time View

 

ইয়াসিন কাজী, শিবচর এক্সপ্রেস:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন ইশিবপুর ইউনিয়নের পূর্ব শাখারপাড় এলাকায় সোমবার রাতে শাহীন শেখ ওরফে রাঙ্গু (১৬) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

পুলিশের বলছে এটি সড়ক দূর্ঘটনা। তবে এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার রাতে শাহীনকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয় রাব্বি মোল্লা। এসময় শাহিন শেখ রাব্বি মোল্লাকে চর থাপ্পর দেয়ার ঘটনা ঘটে। পরে রাব্বির স্বজন ও তার বন্ধুদের নিয়ে এসে শাহিনকে হতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় শাহিনকে প্রথমে শ্রীনদী পল্লী চিকিৎকের কাছে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে রাতেই রাজৈর থানার পুলিশ শাখারপাড় গ্রামের দবির মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৫) ও একই গ্রামের নিশাত মোল্লাকে (১৭) আটক করে।

শাহিনের মা তাসলীমা বেগম জানান, আমার ছেলে রাস্তার পাশে বসে ছিল। সেই সময় রাব্বি মোল্লা আমার ছেলের পায়ের উপর মটরসাইকেল উঠিয়ে দেয়। এসময় আমার ছেলে তাকে একটা চর দেয়। পরে রাব্বি তার স্বজন ও বন্ধুদের নিয়ে এসে আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে ফরিদপুরে সে মারা যায়।
শাহিনের ভাই কালু শেখ জানান, আমার ভাইয়ের কাছে রাব্বির নানা রাঙ্গা মোল্লা ২৭০ টাকা পাবে। সেই টাকা নিয়ে তার সাথে একটু কথা কাটাকাটি হয় এবং সেই বিষয়কে নিয়ে রাব্বিসহ ৪/৫ জন মিলে হাতুডি দিয়ে পিটিয়ে আমার ভাইকে হত্যা করেছে । আমি এর বিচার চাই।

রাজৈর থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে সড়ক দূঘর্টনায় শাহিন মারা গেছে। তারপরও জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_1603
© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION